মদিনার আকুতি
- মোঃসজিব মিয়া

​সোনার মদিনা, প্রাণের মদিনা, হৃদয়ে জাগে সুর,
বিরহ ব্যথায় কাতর এ মন, পথ যে বহুদূর।
মরুর বুকে সবুজ মিনারের মায়া মাখা হাতছানি,
নবীজির প্রেমে ব্যাকুল পরান, অশ্রু সজল বাণী।
​রাতের গভীরে আঁধার ঘুচিয়ে জ্বলে ওঠে এক আলো,
যে পথ দেখালে দুনিয়া ও দ্বীন হবে আরও বেশি ভালো।
ইয়া রাসূলাল্লাহ, আপনার শানে গাহি আজ এই গান,
মদিনার ধূলি মেখে ধন্য হোক এ নগন্য প্রাণ।
​সালাম জানাই সেই সে রওজায় রহমত ঝরে যেখানে,
পাপিষ্ঠ এই গুনাহগার যাচে ঠাঁই তব চরণে।
উম্মতের লাগি কেঁদেছেন যিনি নিশিদিন নিরন্তর,
তাঁরে না দেখিলে মিটবে না তৃষা— ব্যাকুল এ অন্তর।
​দুরুদ পাঠাই সকাল-সাঁঝে ওগো নূরে মোজাসসাম,
পড়ুক কবুল আরশে আযিমে আমাদের এই সালাম।
দুনিয়ার মোহ তুচ্ছ লাগে ওই মদিনার তরে,
শেষ দেখা যেন জোটে নবীজি, সোনার ওই হুজরা ঘরে।


০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026