সবুজ ঘাসের দেশে
- হাসিব মহিউদ্দিন
সবুজ ঘাসের দেশে আমলকী ঘ্রাণ আসে জামরুল থোকা থোকা ফোটে
আমের বাগানে দেখি কাচা আম ফেটে যায় কষ আসে ফাটা স্থল থেকে;
জামের কালচে রূপে গাছ থেকে ঝরে পড়ে সবুজ ঘাসের কোলে লোটে
বৈশাখী ফলের আজ ধরেছে গাছেতে অগ্নি ঝড়ের আবহে মাতে এঁকে।।
মধুগন্ধী কইনার কিবা সেই কৃষ্ণচূড়া গাছ ডালে বসে সোনা চিল
জারুল, সোনালু ফুলে পত্রকের গায়ে দেখি অলিরা ছুটিছে মধু নিতে;
স্বর্ণচাঁপা অভিমানে নিজের স্নিগ্ধতা মেলে জাগিয়েছে কাননে মিছিল
লালসোনাইল ফুলে দিয়ে যায় কিছু ছায়া পথিকে মার্গতে পায় মিতে।।
আর দিকে পাখিদের কলতানে আসে যেন দোয়েল কি শ্যামাদের ঝাঁক
ময়ানা কি টিয়া যেন মানুষের মতো করে গান তোলে নিজেদের গলে;
অবিকল সেই গানে মঙ্গলের শোভাযাত্রা পেয়ে গেলো প্রাথমিক বাঁক
ইলিশের ঘ্রাণ আসে পান্তা ভাতে জল ভাসে খাঁটি লাগে সবকিছু পলে।
সবুজ ঘাসের দেশে আজকে সকলি চলে সেই ঝড় কিবা ঝঞ্ঝাবাত;
আসল সংস্কৃতি ভুলে কেউ মাখে মেকি ফুলে করিছে কবির মনে ঘাত।।
০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।