ডুবন্ত চাঁদ
- হাসিব মহিউদ্দিন
বিভাবরী ঘোর শেষে নিশীথের শেষ কালে ডুবে রাত শশী
ঘোমটা মেলিছে মেঘ; মেঘের নিজের ভেলা ভরিছে কলশী;
অথচ তারেই আমি ভালবাসিয়াছি
খেলে গেছি ফের কানামাছি;
কোথায় সে শশীটির গুঞ্জরন চলে মৃদু আকাশের কোলে
হাওয়ার কাঁপন শুনি মৃদু বেগে দোলে
ভালবাসিয়াছি তারে জোছনার ফুল ভেবে পূর্ণিমার বেশে
উঠিয়াছে নিশীথের কোলে চাঁদ হেসে;
অপেক্ষার প্রহরের অন্তিম কালের খেলা আসি
উঠেছে আকাশে আজ ভাসি;
পারসেক দূরে আছে নক্ষত্রের আঁকা
তাদের মতন আমি আছি প্রাণে ফাঁকা;
তেমনি চাঁদের লোভে জোনাকিরা ডাকে শিহরিয়া;
আমার অন্তর ডাকে কাছে এসো প্রিয়া,
বয়সের খেরোখাতা মেলেছি নিশীথে আমি ফিরে;
বেদনের ডাকে আমি দেখিয়াছি চাঁদটিকে চিঁরে,
অথচ দেখেছে সে যে আমাকে ফিরিয়া ফের দ্যুতির ভুবনে;
শোভন লালসা জাগে জানি আত্ম মনে;
আমার রয়েছে জ্বালা জ্বলিবার কোলে জাগি ফের;
তার চোখে দেখি আমি প্রবল প্রেমের বানে মাখা আগ্রহের।
জানিতে ব্যাকুল সে যে আমারেই ফিরে;
তার চোখে ভাসে মায়া মানুষের ভিড়ে,
যাপিত কালের ক্ষুধা
মাখিয়েছে রূপ সুধা,
নিশীথের চাঁদ ন্যায় পূর্ণ আভা মেখে;
মেঘের শাঁখাটি আজ রূপের মোহন জাদু মেখে সব শেখে;
পূর্ণিমার শশী তাই প্রাণে দেয় দোলা;
তাহার আবেশে আমি করি নাই নিজ প্রেম ঘোলা;
আমার বেদন ন্যায় কামের তাড়না জানি নারী মনে দোলে
তবু নারী মুখ নাহি খোলে;
বুক ফেটে চৌচিরের শাঁখা মেখে ফের দেখি চোখে মাখে কথা
চোখেই নারীর ব্যাকুলতা,
আকাশের চাঁদ ন্যায় ডোবার আহ্বানে ফের আমাকেই ডাকে;
তার ঘুম এলে যেন প্রাণ জাগে পৃথিবীর শাঁখে;
ফিরে যাই তবু আমি নিশীথের কোলে
জাগরিত প্রাণ দোলে,
সেথা কথা বলে মেঘ আবেগের ছলে;
সেথা কথা বলে চাঁদ পূর্ণ রূপে ঢলে,
ভুলিতে পারিবো কিবা সেই চাঁদমুখ;
মাখিতে পেরেছে প্রাণে তার প্রিয় সুখ।
অথচ দিবস এলে দেখিনা তাহারে ফের আমার জ্বলনে;
দেখাতে চাইনা আমি আমার নিজের ক্ষয় প্রেমিকার মনে,
অপেক্ষার অবসানে আবার ফিরেছে সেই রাতি;
করেছে চাঁদটি ফের সাথী,
আবার নেমেছে সেই নিশীথের কোল;
দিয়েছে প্রাণের মাঝে দোল,
আবার ডুবিয়া যায় চাঁদ;
অপেক্ষায় রাখে শুধু তার পূর্ণ রূপ দ্বারা আঁকে প্রেম ফাঁদ।
ডুবন্ত চাঁদের খেলা আমাকে ভাসায় ঠিক আমি ফিরে চাহি
তাই যেন মন বলে থাকুক প্রণয় ফের সেই গান গাহি।
০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।