মধুর অপেক্ষা
- হাসিব মহিউদ্দিন

মৃগ কস্তূরীর ঘ্রাণ বাতাসে জাগিয়া উঠে বনের বাতাসে
তেমনি তোমার নেহ ভারী করে আত্ম মন ফিরিয়া ফিরিয়া;
আমার স্মৃতির পটে ভাসে সকল অতীত স্মরণ ছিঁড়িয়া
তোমার আমার স্মৃতি যখনি স্মরণে আসে মন উঠে হাসে।
আকাশের বুকে তারা ব্যাপৃত হয়েছে ঢের তাই দ্যুতি খেলে;
আজো সদা মনে হয় দরজার কড়া নেড়ে এই বুঝি এলে।।

ফুলের ঘ্রাণের মতো ভাসে তোমার স্মরণ মনের আকাশে
কিছু তিক্ত স্মৃতি খুঁজি ভুলিতে তোমায় ফের আমি বারেবার;
বৃথা হলো সব চেষ্টা তবু কেন দেখি আমি প্রেমে অন্ধকার
বুঝিনা এখনো আমি পৃথিবীর সব রঙ যাহা চোখে ভাসে।
চোখের সকলি দেখা যদি সত্য হয় ফিরে যাবে সুখ মেলে;
আজো তাই মনে হয় দরজার কড়া নেড়ে এই বুঝি এলে।।


০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026