তোমার গান যে (গান)
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তোমার গান যে আমার প্রাণে
বকুল গন্ধ আনে
সুন্দর বিভোর
প্রাণে লাগে ঘোর
বিহবল মধুর।
তোমার গান যে আমার প্রাণে
বাজায় বাঁশী নবীন তানে।
হিল্লোলিত ঝঙ্কারে,
হৃদয় বীণার তারে তারে
বাজায় বাঁশী বারে বারে।
তোমার গান যে আমার প্রাণে
কি সুর জাগায় কেই বা তা জানে
রক্তকমল ফোটায়
যেন আমার হিয়ায়।
বাঁশী বাজায় মন যমুনায়।
তোমার গান যে আমার প্রাণে
কি সুর জাগায় কেই বা তা জানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।