অস্পৃশ্য আলোক
- হাসিব মহিউদ্দিন

আমাকে ডোবালে তুমি অন্ধকার ধূসর জগতে
একলার প্রাণে হাঁটি আবিল পঙ্কিল মাখি ফিরে;
জীবনের সঞ্চয়ের কালস্রোতে ভেসে যাই আমি
নামে শুধু চোখে ফের যামী।
আঁধারের অমানিশা কোলে ফের জাগে আলো কিছু
আমার সঞ্চয় আছে আলোকের পিছু।
সেদিনের পথে আর পাইনা যে দম,
আমার রয়েছে সবি কম।
রূপ নেই, ধন নেই, নেই আবাসন ফের প্রাণে
আমাকে ডোবালে তুমি অন্ধকার বানে;
ডাহুকের ডাক শুনি; হুতোম প্যাঁচার ডাকে জাগি
সংবিৎ ফিরে আসে আমার প্রাণের কোলে মাগি,
অন্ধকার বিভীষণ শ্বাপদ পরান মন কাঁদে,
আমাকে ডোবালে তুমি গূঢ় অবসাদে।
যেথা শস্য নাই আর নাই কোন ফলশালী মাটি
যেথা আছে কল্মষের গ্লানি আর জরা মেখে ভাঁটি।
যেথা আছে অন্ধকার,
যেথা নাই আলো দ্বার,
আমাকে ডোবালে তুমি তেমনি অঞ্চলে;
যেখানে আলোকবর্ষ দূরে নক্ষত্রেরা শুধু জ্বলে।
সেই মিটিমিটি আলো আসে ফের প্রাণে,
আমাকে ডোবালে তুমি অন্ধ আসমানে।
ফিরিবার পথ নাই নিবিষ্ট অন্তর আজ কলুষিত করে;
আমারে ফেরাও তুমি আলোকের ঘরে,
যাপিত কালের সেই মাপকাঠি দ্বারা
আমাকে করেছো তুমি শুধু দিশেহারা।
চোখের আধারে দেখি তিমির আঁধার;
ডুবিয়ে করেছো শুদ্ধ আমাকে আবার।
চাইনা আবার ফের
অন্ধকার আমি ঢের,
নিশ্চর নিস্তার চেয়ে আমি উঠে জাগি
তোমাকেই প্রাণে শুধু মাগি;
জাগাও আমার প্রাণ আলোকের আশকারা পেয়ে;
উঠিবো আবার আমি উনিদ্র আলোক ছেয়ে,
শুনিবনা ফের আমি ডাহুকের গান
কোকিলেরা দেবে শুধু মধু গান দান,
সেই গান শুনে আমি বিচিত্রের পৃথ্বী এঁকে যাবো
তোমার সৃজন ধারা আমি শুধু পাবো,
তাই আজ আর্জি করি আমার ভেতরে
আমাকে ডোবাও তুমি আলোকের ঘরে;
ফিরাও আমায় তুমি যামিনীর রোধে;
জাগিবো আমার নিজ বোধে;
জাগাও আমাকে তুমি দিবসের কোলে;
যেথা পৃথিবীর রূপ আপনাতে দোলে,
সেই দোল খেয়ে আমি যাবো
তোমাকেই পাবো;
অবচ্ছিন্ন জীবনের প্রয়োজন দ্যুতি;
আমাকে ডোবাও তুমি দিয়ে সুখ গতি।
অন্ধকার ধূসর জগত আমি মুছে দিতে চেয়ে
আলোকের বুকে আমি ছুটিবো হে ছেয়ে।
চাইনা শ্বাপদ ফিরে
আমাদের নিজ তীরে;
যেথা পুলিনের কোলে খেলা করে ভাতি;
উঠিবো হে মাতি;
অস্পৃশ্য আলোক দিয়ে জাগাও হে ফের;
দেখিবো আলোক আমি আপনার চোখে আজ ঢের।


০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026