ক্ষণিকের প্রেম
- হাসিব মহিউদ্দিন

বরুণাকে বাসি ভালো করুণাকে নয়
করুণাকে ভেবেছি উদ্বায়ী;
বলেছি কেবলি তারে ওই পারে ক্ষয়
তবু সে ছুটেছে হোথা কেবা আর দায়ী।

অবিচল ছিলো প্রেম ভেবেছি এতটা
বরুণা বুঝিলো ভুল আমাকেই শেষে;
ভাবিনি পড়তা আমি ছিলো মেখে কটা
করুণার প্রয়োজন ছুটি নিরুদ্দেশে।

সকল যুগল ঠোঁট এঁকেছে প্রণয়ে
হাপিত্যেশে ডোবা হলো আজ শুধু আপনার বেগে;
কোথায় মিলেছি আমি বরুণাকে সয়ে
চলিয়াছি পথ আমি ঈশ্বরকে ত্যাগে।

বিশুদ্ধ প্রণয় সে তো শুধু তাঁর লাগি
করুণাকে মুছে দিয়ে করিয়াছি ভুল;
আজ সব হারিয়েছি দেখি রাত জাগি
বরুণা অসীম নহে ক্ষণিকের ফুল।

আকাশের এইপারে গোধূলির বেলা
ওইপারে কিবা চলে কেই বা জেনেছে আর প্রাণে;
চলিতেছে আজ প্রেম খেলা
ক্ষণিকের ফুল লয়ে বাকি প্রাণ দানে।


০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026