সুরের ঐ ঝর্ণা
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
সুরের ঐ ঝর্ণা ঝরিয়ে দাও
রূপসাগরের তরী ভাসিয়ে দাও।
প্রজাপতির পাখায় মরা গাছের শাখায়
স্বপ্ন মায়ায় দোলা দিয়ে যাও
আলোরচ্ছটায় ঘুম ভেঙ্গে দাও।
জাগাও জাগাও স্বপ্ন জাগাও
সাঁঝের আঁধার দূর করে দাও।
বারে বারে বাজবে বাঁশী ঝঙ্কারিবে শিশুর হাসি
নাচবে সবাই তালে তালে
আলোর হাসি ডালে ডালে।
রুপেরচ্ছটায় তারার মেলা
অস্তপারে আলোর খেলা।
সুরের ঐ ঝর্ণাধারা বইয়ে দেবে ফল্গুধারা
সুরের ঐ ঝর্ণা ঝরিয়ে দাও
রূপসাগরে তরী ভাসিয়ে দাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।