যদি মন কাঁদে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
যদি ভালোবেসে থাকো
যদি বুকেতে রাখো
তবে কেন ব্যথা দাও।
যদি মন কাঁদে তোমার
না দেখিলে মোরে বারবার
তবে কেন দূরে তাড়াও।
যদি হৃদয় দুয়ারে
রাখতে চাও মোরে
তবে কেন অভিমানি হও।
যদি তোমার দিবস-রজনী
না কাটে ওগো সজনী
তবে কেন দূরত্ব বাড়াও।
যদি ভালোবেসেই থাকো
মন মাঝে মোরেই রাখো
তবে কাছে এসে বুকেতে জড়াও।
১০.১০.২০১৫
০৫-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।