মাতা নেই ঘরে
- মোঃসজিব মিয়া
আজ কতদিন হলো মাতা নাই যে আমার ঘরে,
জানি না সে কেমন আছে অন্ধকার কবরে।
শুন্য খাঁখাঁ আঙিনা আর শীতল বসতবাড়ি,
মায়ের ছায়া ফেলে আজ দিয়েছে সে পাড়ি।
খাবার পাতে বসে আমি ডাকি ‘মা মা’ বলে,
পান্তা ভাতে চোখের পানি মেশে অঝোর জলে।
শাসন করার কেউ নেই আর, আদর করার ছলে—
এক নিমিষেই সকল দুঃখ জুড়াত যার কোলে।
নিশি রাতে একলা ঘরে যখন বাড়ে ভয়,
মায়ের সেই চাদর খানিই বড় আপন হয়।
হে প্রভু তুমি শান্তিতে রাখো আমার গর্ভধারিণীকে,
বেহেশতের নূরে আলোকিত করো তাঁর সেই কবরটিকে।
০৬-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।