‎​জীবনের লড়াই
- মোঃসজিব মিয়া

‎​ছুটছে সবাই টাকার পিছে, হবে অনেক ধনী
‎দারিদ্র্যতা দূর করিবে, টানবে না আর ঘানি।
‎দিন ফুরালে হিসেব কষে—কতটা লাভ হলো?
‎স্বপ্নগুলো রঙিন করতে জীবন কেন কালো?
‎​পয়সা কড়ি হয়তো মেটায় পেটের ক্ষুধা যত,
‎মনের কোণে পুষে রাখে হাজার ক্ষতের ক্ষত।
‎কেউ হাসে অট্টালিকায়, কেউবা ফুটপাতে,
‎তবুও সবাই ছুটছে সমান নতুন এক প্রভাতে।
‎​সাফল্য কি কেবল টাকা? নাকি মনের সুখ?
‎অভাব ঘুচলেই কি মুছে যায় বিষণ্ণ সব মুখ?
‎তবুও মানুষ গড়তে জানে, লড়ছে অবিরত,
‎সবাই চায় হতে এক দিন জগৎ জয়ীর মতো।


০৬-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026