শহর ও গ্রামের স্মৃতি
- মোঃসজিব মিয়া
গ্ৰাম ছেড়ে আজ শহরতলি, শহরেতে বাস,
খুব মনে পড়ে আমার গ্রামেরই আভাস।
ইটের পাহাড় চারিদিকে, ধোঁয়ায় আকাশ ঢাকা,
সবুজ মাঠের স্মৃতিগুলো মনের কোণে রাখা।
পাখির ডাকে ঘুম ভাঙে না, যন্ত্রেরই ঝঙ্কার,
এখানে নেই মেঠো পথ কিংবা শিউলি ফুলের হার।
হৃদয় কাঁদে বারেবার সেই শান্ত ছায়ার তলে,
যেথায় জীবন বয়ে চলে স্নিগ্ধ নদীর জলে।
০৭-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।