কঠিন বাস্তবতা
- মোঃসজিব মিয়া

​যারে তুমি ভাবো আপন, সে কি তোমারই থাকে?
প্রয়োজন ফুরালে মানুষ চিনে নেয় অন্য পথটাকে।
রক্তের বাঁধনও ছিঁড়ে যায় স্বার্থের টানে,
অসহায় মনটা শুধু একাই গুমরে মরে কানে কানে।
​যাকে তুমি পর ভেবে দূরে সরিয়ে দিলে,
হয়তো সে-ই এসেছিল তোমার কান্না মুছবে বলে।
কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে,
এই খেলাটাই তো ভাই চিরকাল পৃথিবীতে আছে।
​স্বপ্নগুলো ফিকে হয় দিনের আলোর শেষে,
মানুষ কেবল অভিনয় করে আপন হওয়ার বেশে।
হিসেব যখন মিলাতে যাবে আপন আর পরের,
দেখবে তুমি দাঁড়িয়ে আছো একাই নিজের ঘরের।


০৭-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026