অভাবের জীবন
- মোঃসজিব মিয়া
নুন আনতে পান্তা ফুরায় জীবন হচ্ছে শেষ,
ক্লান্ত পায়ে বয়ে বেড়ানো এই তো আমার দেশ।
সকাল-বিকেল ঘাম ঝরিয়ে স্বপ্ন দেখি চোখে,
সেই স্বপ্নও ভেঙে চুরমার অভাবেরই ধোঁকে।
হাড়ভাঙা খাটুনি আমার, শরীর দেয় না সায়,
তবুও কেন দিনশেষে বিষাদ মাখা ঘায়?
আপন মানুষ দূরে থাকে, পররা হাসে বেশ,
অভাবেই আজ ফুরিয়ে এলো রঙিন সব আবেশ।
দিন শেষে সেই শূন্য হাত, শ্রান্ত দুটি চোখ,
হাজার ব্যথার পাহাড় জমা এই আমাদের বুক।
আপন তো সেই যে বোঝে নীরব চোখের জল,
বাকিরা তো দেয় শুধু কেবল মিথ্যে সান্ত্বনার বল।
০৭-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।