অনুতাপ-এক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

আমি তো অবোধ জানি
জ্ঞানহীন মস্তক আমার
চলতে চলতে পথে আমি
ভুল করে যাই বারবার।

উপায়ন্ত না দেখে হায়
মানবকূল যে আমি তাই
আবার বোকার মতো
সে পথেই পা চালাই।

বুঝিনা ধর্মের নিগূঢ় রহস‌্য
আলোতে হয় না আলোকিত মন
কোথায় যে পাপে মজে সে
বোঝে না সৃষ্টির সেরার ওজন।

ইয়া আল্লাহ্ পাপি আমি
পৃথিবীর জটিল গদ‌্যে পরে
তমশায় ফেলেছি হৃদয় ছেঁয়ে
ভুলতে বসেছি এখন তোমারে।

নিতি হায় হায় করে মন
ভয়ে কাঁপন ধরে শরীরে
তুমি তো দয়াময় ক্ষমা করো
ক্ষমা করে দাও আমারে।
০১.০৩.২০০৫


০৮-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026