সত্য পথ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
দলে দলে ছুটে এসো ভাই
ইসলামের পতাকা তলে
ইহকালে শান্তি পরকালে মুক্তি
পাবে যে সদা সকলে।
ইসলাম মেনে জীবন সাজালে
হবে শান্তি পাবে তৃপ্তি
জেনে রেখ ইসলাম খাঁটি পথ
এক মনে করো ভক্তি।
কুরআন পড়লে হাদিস পড়লে
জানতে পারবে সত্য
ইসলাম ছা্ড়া সত্য পথ
আর কোথাও নাই তো।
তবে কেন ওগো ভাই
থাকো এতো দূরে সরে
ইসলামকে আপন করে তুমি
রাখো বুকেতে আঁকড়ে।
০৮-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।