শূন্যতার আক্ষেপ শূন্য কথা বলবে কি সেই জানে নাই মন
- মোঃসজিব মিয়া
শূন্য খাঁচা ভরবে কিসে জানে না এ মন,
শূন্য খাঁচা শূন্য কি রবে সারাটা জীবন?
স্বপ্নগুলো ডানা ভেঙে পড়ে আছে একা,
ভাগ্যলিপির পাতায় কেন পাই না কারো দেখা?
দিন ফুরালে আঁধার নামে নিঝুম গায়ের পথে,
আমার কেবল দীর্ঘশ্বাস ওই মেঘের সাথে ঘটে।
চেনা মানুষ অচেনা আজ, বদলে গেছে সব,
হৃদয় জুড়ে নিস্তব্ধতা, নেই তো কলরব।
মায়ার বাধন ছিঁড়ে পাখি উড়াল দিলো কবে,
এখন কি আর এই খাঁচাতে নতুন কেউ হবে?
অপেক্ষা আর দীর্ঘশ্বাসে কাটছে প্রহর মোর,
আসবে না কি কোনোদিনই সুখের নতুন ভোর?
০৮-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।