শূন্য খাঁচায় অবাধ্য মন
- জিসান রনি
তোমার শহরে হয়তো এখন বসন্তের মাতাল হাওয়া,
আমার এখানে ঝরে পড়া পাতার মতো নীরবতা।
তুমি কি মনে রাখছো সেই কথা দেওয়া বৃষ্টির বিকেল?
যেখানে ভিজেছিলাম দুজনে, মেপেছিলাম ভালোবাসার স্কেল?
আজ বৃষ্টির প্রতিটা ফোঁটা যখন গায়ে এসে বিঁধে,
বুকের ভেতরটা আর্তনাদ করে ওঠে এক অজানার খিদে।
আমি তোমার জন্য সাজিয়েছিলাম এক রাজকীয় স্বপ্নপুরী,
তুমি তো দিলে শুধু এক আকাশ সমান অবহেলা আর চুরি।
আমার বিশ্বাসগুলো আজ কাঁচের মতো চুরমার মেঝেতে,
তুমি তো মেতেছো অন্য কারো নতুন মায়ায় সাজাতে।
যাকে পাওয়ার জন্য লড়লাম পুরো পৃথিবীর সাথে,
সে-ই হারিয়ে গেল কুয়াশার মতো কোনো এক কালরাত্রিতে।
না পাওয়ার বেদনাটা বড় বিচিত্র, বড় মায়াবী,
তোমার দেওয়া সব ক্ষত আজও আমার শ্রেষ্ঠ চাবিকাঠি।
বুকের ভেতর এক সমুদ্র লোনা জল জমিয়ে রাখি রোজ,
তুমি তো রাখো না আর আমার কোনো নিথর নিখোঁজ।
হয়তো কোনো এক জন্মে তুমি আমায় বুঝবে খুব করে,
সেদিন দেখবে আমি নেই, আমি হারিয়ে গেছি লোকান্তরে।
১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।