অমোঘ সত্য
- ফারহান নূর শান্ত
পাপ-পুণ্যের হিসেব কষে ক্লান্ত কত প্রাণ,
মানুষ তবু আলো খোঁজেনা, অন্ধ সময়জ্ঞান।
ভাঙা ঘরের প্রদীপ যেন প্রার্থনায় নিমজ্জিত,
নামহীন এক করুণ সুরে পৃথিবী আজ সিক্ত।
সন্ধে জুড়ে শঙ্খ বাজে, আজানেরও টান,
একই আকাশ ঢেকে রাখে, সবার অভিমান।
বিজ্ঞ যারা, তারাও শেষে নত হয় নির্জন,
শূন্য হাতে বুঝতে শেখে, জীবনের দর্শন।
অহংকারের আস্ফালন, সব নদীতে ভাসে,
ক্ষমার মতো পবিত্র জল, ক’জনের চোখে আসে?
সে মানুষ পরিণত, যে কাঁদতে জানে চুপে,
নিজের ভুলকে শুধরে নেয়, নতুন মানবরূপে।
সময়ের কাছে হার মানে সব, নাম আর দাবি,
থাকে শুধু নীরব সত্য, বাকিটা ধূসর ছায়া ছবি।
তাই, যে নিজেকে করে জয়, সেই সত্য ধনী
বাকিরা সব সময়স্রোতে, ক্ষণিক পথের ঋণী।
১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।