বিরতির পর
- রবিউল ইসলাম রাতুল
কবে যে লিখেছি শেষ বাণী,
হোঁচট খেয়েছে জীবন,
আর লেখা হয়নি কোনো কাহিনী,
মূর্ছা গেছে নিজ দেহ-মন।
চিন্তামগ্ন সকাল-বিকেল-রাত,
সম্পর্কের টানাপোড়ায় অন্তর,
আহ্লাদের কাছে নত মনের উৎপাত,
তবু অপেক্ষায় অপেক্ষ দীর্ঘ প্রহর।
ফুরসত আর কোথায় আসে?
আসে কোথায় আর ছন্দ?
বাস্তবতা ভরা আছে বহু বিষে,
মন-মস্তিষ্কে সদাই বিচরণ দ্বন্দ্ব।
আমি হতে চাই পূর্বের মতো,
হাসি, অভিমান আর তাকে নিয়ে,
দূর করতে চাই বিভ্রান্তি যত,
পূর্বের ন্যায় মনের মিলে এগিয়ে।
তবে হোক নতুন করে লেখা বাণী,
বিরতিতে হোক বিরামচিহ্ন দাঁড়ি,
বন্ধ হোক অপেক্ষার আগমনী,
দিবা-নিশিতে হোক নিশ্চিন্তার ছড়াছড়ি।
০৫-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।