অস্তাচলে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
একূলে ওকূলে অন্ধকার দেখি
গুনাহ’য় যে হয়েছি সওয়ার
পাপী আমি ভরসা যে নাই
কি জানি কী হবে জীবন পারাবার।
সংশয়ে সংশয়ে যে তরি
ভাসাই আমি দোদুল্যমান দোলাচলে
সে কী পাবে খুঁজে কূল-কিনারা
নাকি হারাবে আঁধারে অস্তাচলে।
আমি যে গুনাহগার বে পরোয়া
বে হিসেবী দিল-দরিয়ায় পথভোলা
ফিরে আসি আবার দেই ডুব
উদাস নয়নে দেখি সময়ের ছলাকলা।
বেদিশা আমি সতত সংশোধন খুঁজি
নিজেরে ভেঙে-চুড়ে জ্বালাই পোড়াই
এতটুকু আশা হয়তো বেঁচে আছে
আল্লাহ্ মেহেরবান তাইতো ভরসা পাই।
জীবন জোয়ারে সময়ের আহবানে
ছুটে চলা জীবন তরি ডুবু ডুবু
গুনাহর জালে বন্দি পাপী আমি
ক্ষমাপ্রার্থী–ক্ষমা করো ওগো প্রভু।
২০.১২.২০১৬
০৬-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।