এমন একটা দেশ চেয়েছিলাম
- সিবগাতুর রহমান

আমরা এমন একটা দেশ চেয়েছিলাম
যেখানে শুধু একটা হাসির জন্য কারো প্রাণ যাবে না!
ক্ষুধায় কাতর ছেলেটিকে খাবার টেবিলে পিটিয়ে মারা হবে না!
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত লোকটিকে তার দায়িত্ব পালনের অপরাধে প্রাণ দিতে হবে না!
স্বাধীনতার মূল মন্ত্র হিসেবে খ্যাত
আসমান বিদীর্ণ করা স্লোগানের জন্য
কাউকে জেলে যেতে হবে না!
মন খুলে নিজের ভালোবাসার কথা
বলার জন্য কেউ খুন হবে না!
শুধুই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাবাকে না পেয়ে তিন বছরের ছোট্ট শিশুটির হাতে হাতকড়া পরিয়ে
জেলখানায় রাখা হবে না!
আমরা এমন একটা দেশ চেয়েছিলাম
যেখানে বিশ্ব দরবারে কেউ আমাদেরকে ভিক্ষুকের জাতি বলে গালি দিবে না।
ঋণ না দেওয়ার হুমকি দিয়ে কেউ আমাদের প্রগতিকে আটকে রাখতে পারবে না।
আমরা এমন একটা দেশ চেয়েছিলাম
বুকের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা,
জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কেউ কটাক্ষ করার ধৃষ্টতা দেখাবে না।
কোনো শিক্ষক তার ছাত্রদের দ্বারা চরম অপমানিত হয়ে আত্মহত্যা করবে না!
আমাদের সন্তানদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ও দেশের মা-বোনদের নিজ নিজ কর্মক্ষেত্রে আসা যাওয়ায় কোনো বিঘ্ন হবে না।
কোনো কৃষককে সার ও বীজ চাইতে গিয়ে জীবন দিতে হবে না।
হ্যাঁ, আমরা এমন একটা দেশ চেয়েছিলাম
যেখানে দেশের সাধারণ মানুষগুলি
দুবেলা দুমুঠো ভাত খেয়ে আর মোটা কাপড় পড়ে সন্তুষ্ট চিত্তে নিশ্চিন্তে ঘুমাবে।
কিন্তু আমরা আসলেই বড় দুর্ভাগা!
বুকের রক্তে স্বাধীন করা এই দেশে
জাতির পিতা সহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের খুন করে পৈশাচিক উল্লাস করতে দেখেছি!
স্বল্প মূল্যে নিজেকে বিক্রি করে
কায়েমি স্বার্থবাদীদের হাতে আপন স্বপ্ন গুলিকে সঁপে দিতে দেখেছি!
যাদের কাছে গোটা জাতি সব সময়ই জিম্মি!
*****

রচনাকাল: ২০ এপ্রিল ২০২৫


১০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026