না
- সিবগাতুর রহমান

আমার সমস্ত চেতনায় আঘাত করে
কৌশলে তুমি এই বুকে জুড়ে বসেছ।
প্রিয়জনদের কেউ কেউ আমায়
সান্ত্বনা দিয়ে বলছে "থাক না কিছু সময়"!
আমি অন্তর থেকে বলছি- "না..."।

এখানে এমন একটা "না" ব্যবহৃত হবে
যার উষ্ণতায় গলে যাবে যত হিমালয়ের জমাট বরফ।
তীরে আছড়ে পড়বে মহাসমুদ্রের সমস্ত উত্তাল জলরাশি।

এখানে এমন একটা "না" ব্যবহৃত হবে
যার গর্জনের তীব্রতায় ভেঙে পড়বে
নীল আসমান।
ফেটে চৌচির হয়ে যাবে মাঠ ঘাট আর চিরসবুজ এই জমিন।

এখানে এমন একটা "না" ব্যবহৃত হবে
যার দৃঢ়তায় বিজয়ের আকাঙ্ক্ষায়
ফাঁসির দড়ির সামনে যমটুপি ছুঁড়ে ফেলে অপলক দাঁড়িয়ে থাকবে দণ্ডপ্রাপ্ত আসামি।

এখানে এমন একটা "না" ব্যবহৃত হবে
যার হুঙ্কারে কেঁপে উঠবে সমস্ত অন্তঃসত্ত্বা জীবের ভ্রূণ।
প্রসব বেদনা ভুলে শান্ত হয়ে যাবে সন্তান প্রসব কালীন সকল মা।
*****

রচনাকাল: ২১ এপ্রিল ২০২৫


১০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026