দিশাহারা বাংলাদেশ
- সিবগাতুর রহমান
দিশাহারা আজ বাঙালি জাতি
দিশাহারা বাংলাদেশ
লক্ষ্য বিহীন কাটিতেছে দিন
ভাবনার নাই শেষ।
সভ্যতা আজ উড়ছে আকাশে
কাঁদছে মানবপ্রাণ
পাতা কুঁড়ি আজ ধর্ষিতা হয়
বিরান ফুলবাগান।
কেউ মাথা বেঁচে অর্থের কাছে
কেউ ক্ষমতার দ্বন্দ্বে
মানবতা আজ ঝুলছে গাছে
মিশ্রিত ভালো মন্দে।
কুফরি ফতোয়া যেন মুড়িমোয়া
চলিতেছে দেশময়
ধর্মীয় বোধ তলানীতে আজি
দেখি সবই অভিনয়।
হিংসার আগুনে জ্বলছে মানুষ
কোথা নাই মানবতা
সুশীলের মুখে স্বার্থের বাণী
নিদারুণ মৌনতা।
দেশবাসী হে জেগে ওঠো আজ
জেগে ওঠো দেশপ্রেমে
বাঁচাতেই হবে এ দেশ আমার
গড়েছি যা খুনে ঘামে।
*****
রচনাকাল: ২৫ এপ্রিল ২০২৫
১০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।