মায়ের ডাক
- সিবগাতুর রহমান

ডাক দিয়েছেন মা আমারে থাকব না আর শুয়ে
মায়ের ডাকে জীবন দিব লাল সবুজ এই ভূঁয়ে।
নয়নের জলে ভাসছে দেখি মানহারা ওই বোন
নির্বাক চোখে বলছে মোরে লড়তেই হবে শোন।

মুক্তিযোদ্ধা সন্তান মা'র কাঁদে আজ অপমানে
কষ্টে আমার বুক ফেটে যায় সয়না আর প্রাণে।
কলকারখানায় ঘুরছে না আর উন্নয়নের চাকা
প্রকল্প সব থমকে আছে পড়ে গেছে সব ঢাকা।

মাঠে ও ঘাটে কৃষক মজুর জনতার আহাজারি
বলছে ওরা সইবে না আর শাসকের বাড়াবাড়ি।
পাঠশালাকে থোরাই কেয়ার করছে ছাত্র দল
যখন যা চায় করছে তাহা-ই বাড়িয়ে মনোবল।

বিচারের বাণী কাঁদছে দেখছি নিভৃতে নির্জনে
শিক্ষাগুরু ও লাঞ্ছিত আজ নিদারুণ প্রহসনে।
ধর্ষিত আজি জন্মভূমিও চোখে দুঃখের জল
ডাক দিয়েছেন মা জননী চল রে তোরা চল।
*****

রচনাকাল: ২৯ এপ্রিল ২০২৫


১০-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026