জীবনের পরত
- ফারহান নূর শান্ত

যে সুখের ছবি আঁকতে চায়
তাকে বেকার ভোরও চিনিও।
যে ক্ষুধার আগুন দেখতে চায়
তাকে কৃষকের ঘামও চিনিও।

যে স্বাধীনতার পতাকা ওড়ে
তাকে শিকলের দাগও চিনিও।
যে আধুনিকতার বুলি আওড়ায়
তাকে বস্তির রাতও চিনিও।

যে আলোর গল্প শুনতে চায়
তাকে অন্ধকার গলিও চিনিও,
যে সুখের নেশায় ডুবে থাকে
তাকে ঋণের সংসার চিনিও।

যে প্রেমের নামে শপথ খায়
তাকে ভাঙা ঘরদোর চিনিও।
যে জীবন বুঝতে চায় সত্যে
তাকে মিথ্যের আশ্বাস চিনিও।

যে প্রেমে শুধু গোলাপ দেখে
তাকে রক্তের গন্ধও চিনিও।
যে জীবনকে কবিতা ভাবে
তাকে মানুষের শেষযাত্রা চিনিও।

যে মানুষ খুঁজে ফেরে মানুষে
তাকে মুখোশের শহর চিনিও।
যে ন্যায়ের কথা উচ্চারণ করে
তাকে বিক্রি হওয়া বিচার চিনিও।

যে সত্যকে বুকে রাখতে চায়
তার থেকে সাহস ঋণ ‍নিও।
যে জীবনকে জানতে চায়
তাকে প্রেম-দ্রোহের নজরুল চিনিও।


১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026