প্রশংসাপত্র
- ফারহান নূর শান্ত
কে কত ধন জমাল,
কে কত নাম লিখল পাথরের ফলকে,
কে কত দূর উঠল মানুষের চোখে
সময়ের কাছে এসব বড়ই ক্ষণস্থায়ী।
এক জীবনের সমস্ত গৌরব,
সমস্ত পরিচয়—
শেষ বিকেলের ছায়ার মতো,
দীর্ঘ হয়ে মিলিয়ে যায়।
কারণ মানুষের জীবনের অর্জন, প্রাপ্তি
কেবলই বোঝা যায় তার মৃত্যুদিনে—
শেষকৃত্যে।
জানাযার নামাজে কাতারের ভিড়,
একে একে করে খাটিয়ার দিকে উঁকি দেওয়া চোখ,
অশ্রুসিক্ত স্বজনের আহাজারি,
কিংবা পোষা প্রাণীর,
মাথার অদূরে ঘাপটি মেরে বসে থাকা—
এসবই তো জীবনের শেষ প্রশংসাপত্র।
১৩-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।