মল্লারে আষাঢ়
- ফারহান নূর শান্ত
আষাঢ় তখন ছুঁয়ে যায়,
রঙিন কদমের গা বেয়ে।
কদমের ভেজা গন্ধ,
বারান্দা হয়ে ঢুকে পড়েছে আমার বুকসেল্ফে।
ফোনে তখন বেজে চলেছে,
ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র সেতারের সুর—
রাগ মিয়া কি মল্লার।
জানালার কাঁচে বৃষ্টিরা বাজায়
বিদ্রোহী নূপুর।
মেঘ যেন আকাশজোড়া,
কোনো অশান্ত সৈনিকের মিছিল।
দূরে কোথাও বাজ নামে,
কদমের ডালে ডালে কেঁপে ওঠে সন্ধ্যা।
সেতারের দীর্ঘ মীড়ে,
জেগে ওঠে বহুদিন চাপা রাখা অনুভূতি।
আষাঢ় তখন ছুঁয়ে যায়,
আমার অসম্পূর্ণ কোনো কবিতার লাইন ঘেঁষে।
বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমেছে।
তবে বুকসেল্ফের বইগুলোয়—
আটকা পড়ে যায় আষাঢ়ের গন্ধ।
আর মিয়া কি মল্লার
অন্ধকারের গা বেয়ে,
ধীরে ধীরে নেমে আসে রাত।
২৪-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।