চিঠি
- পঙ্কজ শীল
সকালবেলার রোদটি যেন
সোনার লেখা চিঠি,
নদীর বুকে ভেসে আসে
দিনের নতুন স্মৃতি।
পাখির ডাকে ঘুম ভাঙে যে
সবুজ গ্রামের প্রাণ,
ধানের গন্ধ মেখে থাকে
অলস বিকেলখান।
মানুষ আসে মানুষই যায়,
থাকে না কেউ চির,
নদী তখন বয়ে গেলে
কত শত অধীর।
ভালো কাজের ঢেউটি শুধু
ফিরে আসে নীরব,
তাই তো জীবন নদীর মতো
দিক আলোকিত রব।
২৪-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।