স্বপ্ন ঘুড়ির নাটাই
- পঙ্কজ শীল

মনটা আমার নীলচে আকাশ, স্বপ্ন রঙিন ঘুড়ি,
মুক্ত পাখির মতো ওড়ে, যায় সীমানা ছুঁড়ি।
আশার সুতোয় হাতে নাটাই, শক্ত করে ধরি,
একটু ছাড়ে আবার টানে, আপন খেলা করি।

বইয়ের পাতা যেন পাহাড়, অঙ্ক লাগে ধাঁধা,
মনটা তখন উড়ু উড়ু, হাওয়ায় যেন বাঁধা!
শাসন কেন ভারী পাথর, চাপিয়ে দেওয়া বোঝা,
তবু আকাশ আমায় ডাকে, পথটা আমার সোজা।

বন্ধুরা সব মেঘের মতো, ঘিরে রাখে পাশে,
একই সাথে উড়তে গিয়ে, মনটা সুখে ভাসে।
টিফিন বেলার গল্পগুলো, মিষ্টি মধুর ছন্দ,
নেই কোনো ভয় নেই ভাবনা, নেই কোনো আর দ্বন্দ্ব।

হঠাৎ করে ঝড়ের বেশে, আসলে বিপদ কালো,
সুতো আমার ছিঁড়ে এবং নেভে আশার আলো।
লড়াই করি ঢেউয়ের সাথে, ছোট্ট একটা নৌকার,
ঘুড়িটাকে বাঁচিয়ে রাখা, এটাই ভীষন দরকার।

কভু ঘুড়ি লাটাই ছেড়ে, যাই মাটিতে পড়ে,
ব্যর্থ হওয়ায় ভয়ের মতো, বুকটা কেমন করে!
আবার তুলি ধুলো ঝেড়ে, জোড়া লাগাই তাকে,
ভুলের আঠা দিয়েই যেন, নতুন স্বপ্ন আঁকে।

এইভাবে দিন কেটে যাবে, বড় হবো আমি,
স্বপ্ন আমার নক্ষত্রেরই চেয়েও হবে দামী।
আমার হাতেই থাকবে নাটাই, থাকবে সুতোর টান,
আকাশটাকে জয় করিবোই, গাইবো তারই গান।


২৪-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026