সুখের মুকুল
- আব্দুল্লাহ মোল্লা

রুপের শঙ্কা দেখেছো কি
কর্ণে দোলে দুল
রুপের কুসুম ফুটবে যদি
খোপায় বাধো ফুল।
তুমি যে মোর সুখেরো মুকুল
তুমি যে মোর সুখেরো মুকুল।

তোমার আকাশমুখে সূর্য পরে
আলোয় ভিজে চোখ
হাতটা তোমার শান্ত হবে
জবার বালা হোক।

পায়েল পায়ের চরণ ধ্বনি
বাজে মোর কানে
বাতাস তখন গান ধরে তাই
প্রেমেরও টানে।

ঐ রাঙা পায়ে আলতা দিতে
করো নাকো ভুল
তুমি যে মোর সুখেরো মুকুল
তুমি যে মোর সুখেরো মুকুল।


দৃষ্টিতে মোর পলক হারায়
চোখ দুটো দেখে
তোমার চোখে দেখি আমি
আলোর সুখ মেখে

দিও চোখে সুরমা কাজল
পাপড়ির ও দুকুল
তুমি যে মোর সুখেরো মুকুল
তুমি যে মোর সুখেরো মুকুল।

মন ছুয়ে যায় দুর আকাশে
দেখতে তোমায় রাতে
তারা হয়ে জ্বালো তুমি
সুখ প্রাণে মোর দিতে।

রাতেরো জ্যোৎস্না পেয়ে
ফুটিল বকুল
রুপের কুসুম ফুটবে যদি
খোপায় বাধো ফুল
তুমি যে মোর সুখেরো মুকুল,
তুমি যে মোর সুখেরো মুকুল।

৫ আষাঢ় ১৪২৭
শুক্রবার, অপরাহ্নঃ ১২:৪০
কুটুরিয়া, সাভার, ঢাকা।


২৫-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026