দায়িত্ব
- কেয়ন ইমরান
এক সময় বাঁচার জন্য অভিনয় করতাম।
আজ নিতান্তই দায়িত্বের তরে-
ঝরা পাতার মত ঝরে গেছি।
প্রয়োজনের নিমিত্তে পড়ে থাকা অনাদরে।
আঁখি দুটি সিক্ত থাকে আমার,
বুঝতে দেয় না কাউকে।
কী জানি! পড়েছে পোকা হয়তো
জল এসেছে তাই চোখের বাঁকে।
দায়িত্বের বোঝা কাঁধ থেকে নামাতে চাই।
জানিনা, কত সময় ক্ষেপণ হবে?
আপনার অজান্তে আপনার সাথে বেঈমানি-
এটা কী ধর্মে সবে!
তিল কুড়িয়ে কুড়িয়ে তাল করছি,
সঁপে দিয়ে খালাস হতে চাই।
সময় অমার্জনীয়- দিব্যি বয়ে যায়,
ফাঁটা কপালে দিতে চাই সুতাহীন সেলাই।
ফলহীন পুষ্প আমি সংসার ধামে,
আমাতে শেষ আমি আত্মোৎসর্গে।
খ্যাতি, যশ বিলক্ষণ দায়িত্ব উদয়ন,
অপরের হিতে সন্ধান মেলেনি ধরণীর স্বর্গে।
দায়িত্ব নামক ঝান্ডা মম হাতে,
দুর্গম পথে ছুটি অবিরাম।
অমৃতের তেষ্টায় ছাতি ফাঁড়ে,
হতে পারি না আমি শ্যাম।
বদন জুড়ে শরতের প্রভা,
ভিতরে কালবৈশাখীর বিষন্ন ছায়া।
উপাধান মোর নিশিতে স্নান করে,
সারা দিনমান পড়ে থাকে মায়া।
দিতে চাই আ-জন্মের শামিয়ানা।
আমার অনুপস্থিতিতে পূর্ণ ভোগ
করবে উত্তরসূরী, ভাবি কৌলিন্য।
বুঝতে না পারে আমার বিয়োগ।
২৮-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।