মস্তিষ্কের আক্ষেপ
- মাহফুজ ইসলাম সাকিব
নীলাভ হৃদয়ে বিষণ্ণতায় ঘিরে রাখা হৃদয়ে,
সফেদ মেঘ—মিশরীয় বেদুইনের ন্যায়—
অকস্মাৎ উষার আগমন।
সেথায় রাত্রিযাপনের অবসান ঘটে।
বটেই—
মস্তিষ্কের স্নায়ুকোষ কেন কাজ করল না?
বিষণ্ণতার আবডালে প্রেম এসে চলে যাবে,
সে হিসাবটুকু নিউরন মোটর বুঝল না!
তার প্রেমের আহ্বানে সাড়া দিয়ে
বেজায় সুখ প্রকাশ করেই যাচ্ছিলে,
হে বিষণ্ণ কবি।
সময়ের আবর্তনে
সেও হারিয়ে গেল।
এথায়—
তোমার পবিত্রতার আহ্বানও
বুঝল না মরিচা-পড়া নিউরন কোষ।
অথচ যার স্মৃতি কপচিয়েছিলে
১০৫° জ্বর নিয়েও,
সে বুঝেও অন্যের প্রেমে বুঁদ হয়ে
তোমার মায়া বাড়িয়েই গিয়েছিল
বৃহস্পতি পর্যন্ত।
বিচ্ছেদের অন্যতম কারণ
বুঝি, কবি—তুমিই!
মরীচিকার সুখ
তাহলে এমন বিষাক্ত হয়!
আগে জানলে পৃথিবী থেকে
প্রেম আর মায়া—
এই দুটোকেই নিশ্চিহ্ন করে দিতাম।
প্রকৃতি কবিকে আবারও
কফিনের পেরেকে আবদ্ধ
এক নিথর দেহের রূপেই রাখল।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।