দুশ্চিন্তার সংগ্রামক
- মাহফুজ ইসলাম সাকিব
আমার বুকের মধ্যে আগুন,
এই আগুন ধ্বংসের লীলা খেলছে।
এই বুকের মধ্যখানে আছে এমন এক পৃথিবী—
যেখানে কেয়ামতের সকল আলামত প্রকাশিত।
প্রতিনিয়তই কিয়ামত সংঘটিত হচ্ছে।
খোদার দুনিয়ায় একমাত্র নিরুপায় পথিক আমি,
নিশ্চুপ দাঁড়িয়ে,
বোধশক্তিহীন ও স্থবির হয়ে
স্ব চোখে, স্ব হৃদয়ে দেখছি নিজের ধ্বংস।
তবুও আমার নীরবে সয়ে যাওয়া
অদৃশ্য অনেক গল্পই হয়তো একদিন অস্তিত্ব হারাবে।
আমি বাঁচতে চাই জীবিত আত্মার অস্তিত্বে,
তবুও মৃত আত্মার জীবিত দেহে নয়।
আমি মুক্তি চাই দুশ্চিন্তার ক্যান্সার হতে।
ব্যর্থতা আমার জীবনের ঘুণ,
যার সংক্রমণে আমি ধীরে ধীরে
অস্তিত্বহীন হয়ে পড়ছি।
আমার দম বন্ধ হয়ে যাচ্ছে,
মস্তিষ্কের এই আঘাতগুলো যেন
আমাকে পৃথিবীতে থাকার মুহূর্তটুকুর
কার্যক্ষমতাও কেড়ে নিচ্ছে
তবুও কোথাও এক বিন্দু আলো রয়ে গেছে—
অন্ধকারের গভীরেও যে আলো নিভে যায় না,
সেই আলোই হয়তো আমাকে বারবার টেনে আনে ফিরে,
ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপ পেরিয়ে
আবার দাঁড়াতে শেখায়।
হয়তো আমি এখনো শেষ হয়ে যাইনি—
হয়তো এই আগুনই একদিন আলো হয়ে জ্বলবে,
আর সেই আলোয় আমি খুঁজে নেবো
আমার হারানো অস্তিত্ব।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।