স্বৈরাচারী প্রেমিক
- মাহফুজ ইসলাম সাকিব

আমি নিস্তব্ধ এক দ্বীপ,
যেখানে শব্দরা আত্মহত্যা করে।

বুকের মাঝখানে
মস্তিষ্কের ছোড়া এক অদৃশ্য বুলেট—
রক্ত ঝরে না, তবু মৃত্যু হয়।

আমি সমুদ্রের অতল,
অশ্রুভেজা রক্তাক্ত চোখের
অনন্ত প্রতিধ্বনি।

আমি পৈশাচিক যাতনা থেকে মুক্তির জন্য
মৃত্যুকে খুঁজলাম—
কিন্তু মৃত্যু তোমার স্মরণের নৈকট্য সোপর্দ করল।

আমি স্বৈরাচারী প্রেমিক হয়ে
হৃদয়কে বিধ্বস্ত করেছি,
বক্ষ পিঞ্জিরায় অরুদ্ধ রেখে!

তবুও তোমার স্পর্শের আগুনে
জ্বলতে দিইনি।

তুমি ছিলে জ্বলন্ত,
অথচ
আমি নিজেকেই ভেবেছিলাম
ভূগর্ভস্থ লাভা।

তোমার সঙ্গে বিচ্ছেদের পর,
এখন আমি—
পাললিক শিলার স্তরবদ্ধ নীরবতা।


২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026