লিও মেসি
- মাহফুজ ইসলাম সাকিব
বিদায়ের অমোঘ সত্য
পরিসমাপ্তি চায় না মন,
তবুও মহাবিশ্বের নিয়মে
অস্তকে মানতেই হয়।
উদিত সূর্যেরও যেমন অবধারিত অস্ত আছে,
তেমনি ফুটবল সাহিত্যের সম্রাট
লিও মেসিকেও
শেষ অধ্যায়ে পৌঁছাতে হয়।
কোনো এক সময় ইচ্ছে ছিল—
শেষটা হোক সুন্দর,
তবে সমাপ্তির নিকট এসে বলতে হচ্ছে—
শেষটা যেন শেষ না হয়।
যেমন প্রেয়সীর সাথে দীর্ঘ সময় কাটিয়ে
বিদায়ের ক্ষণে বুক থেকে উঠে আসে—
“আরেকটু কি থাকা যায় না?”
তেমনি ফুটবলপ্রেমীর আকাঙ্ক্ষা—
প্রিয় ফুটবলার লিও,
তোমার যাদুকরী ফুটবল সাহিত্য
আরেকটু দীর্ঘ হোক।
লিও, তুমি অস্ত যাবে তবু,
ফুটবল রাজ্যের সিংহাসনে
তোমার আধিপত্য সর্বোচ্চ।
যদি ফুটবল সাহিত্য হতো তবে—
লর্ড বায়রনের কবিতা,
শেক্সপিয়ারের নাটক,
সবই ম্লান হয়ে যেত
তোমার জাদুর সামনে।
তোমার ক্যারিয়ার রবীন্দ্রনাথের মতো দীর্ঘ,
তবুও দর্শকের হৃদয়ে
তুমি সুকান্ত—
অকালপ্রয়াণের বেদনার মতো অমলিন,
কিন্তু চিরঅমর,
চিরসম্রাট।
শেষে শরৎচন্দ্রের মতো বলতেই হয়—
তোমাকে দেখার তৃষ্ণা
মিটবে না কখনোই
আমার হৃদয়।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।