আবদ্ধ কংক্রিটের দহন"
- মাহফুজ ইসলাম সাকিব

পেরেক দিয়ে কংক্রিটের হৃদয় ছিঁড়ে
আলপনা টানিয়ে সুখ বিলাস করা মানব—
কংক্রিটের ক্ষত হৃদয়ের অনুভূতি
বুঝবে কি করে!

পাহাড়-সমুদ্র,
কীর্তনখোলার মায়া না থাকলে
প্রাচ্যের কবি সেই কবেই
প্রকৃতির বুকে নিজেকে সোপান করে,
প্রভাতের শালিক হয়ে আগমন হইত।

দুঃখ, দুর্দশা, হতাশার মাঝে
এক দণ্ড শান্তির খোঁজে
বরিশালের বুকেই ঠাঁই নিই!

আজ বৈকালে—
কীর্তনখোলার নীড়ে ফেরার অনুভূতি
বোধহয় মাতৃক্রোড়ের সেই সুখ।

এই ভূমির সু-ঘ্রাণে, দর্শনে, পদচালনে
খুঁজে পাই জীবনানন্দের
"সেই দিন এই মাঠের" অনুভূতির আলিঙ্গন।


২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026