বদ্ধ খাঁচার প্রভাত কন্যা
- মাহফুজ ইসলাম সাকিব
আমি তোমায় ভালোবেসে যাব অজন্ম,
যতদিন রবে বদ্ধ খাঁচায় প্রাণ।
তোমার সকল আঘাত, ব্যর্থতা, দুঃখের অংশীদারত্বে
নিজেকে সোপান করতেও রাজি।
তবুও তোমায় ভালোবাসতে চাই!
যে ফিনিক্স নিজ থেকে মৃত্যু বরণ করে,
সে ফিনিক্স ফিরে আসে না।
তবে যে প্রভাত আধারে নিখোঁজ হয়—
সে প্রভাত পবিত্রতার ন্যায় আবির্ভূত হয়।
আমি তোমায় ভালোবাসতে জানি,
তাই তোমার ব্যর্থতায়
মন ক্ষুণ্নতায় ভুগেছি।
তুমি আমার মন ক্ষুণ্নতার ব্যথিত প্রাণে
সুখ ফিরিয়ে দিলে।
তুমি হৃদয়ে অঙ্কিত রবে, উষা—
মানব প্রেমের অস্তিত্বহীনতায়
তোমার দেওয়া সুখ
বুক পকেট জুড়ে আবাদি হয়ে রইল।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।