নিষ্প্রাণ কবি
- মাহফুজ ইসলাম সাকিব
খোদা—
হৃদয়ের প্রবল স্রোত,
বাঁধ-প্রতিবন্ধকতায় ভুগছি—
মুক্তি মিলবে কী?
হৃদয়ের বাঁধ ভাইঙ্গা দেও,
প্রাণ একটু উড়াল দিক
অনন্তকালের অসীমে।
কীর্তনখোলার স্রোতধারার ন্যায়,
তুমিও বিলীন হয়ে যাচ্ছ কবি।
অথচ অস্তিত্বে থাকতে চেয়েছিলে—
কই, হারিয়েই গেলে শেষ অবধি।
আকাশের চন্দ্রের অভিশাপ এমনই পর্যায়ে চলে গেল,
এ মহাজীবনে একাকিত্বের ঘোর অন্ধকার পর্যন্ত
বিরক্ত সুরে বলে ওঠে—
প্রাচ্যের কবি,
ভুলে যেতে চাইলে ঝুলে যাও।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।