কবির অন্তর্দহন
- মাহফুজ ইসলাম সাকিব
নীল আকাশ ডাকছে,
কবির প্রাণ কাঁদছে।
গভীর সমুদ্রের গভীরতা পরাস্ত—
কবির হৃদয়ে ক্ষতের সীমারেখা নেই।
প্রহেলিকা,
এ মহাজীবনের খোঁজ নিও না—
যাতনার তীব্র ক্ষোভে হারিয়ে যাবে।
পাঁজর হইতে রুহ বের হওয়ার অপেক্ষমাণ কবিকে
শেখায় মৃত্যুর ভয়।
— খোদার সাক্ষাৎ এ আগন্তুক,
কীর্তনখোলা দূষিত নয়।
সকল নদীকে বুড়িগঙ্গা ভেবে
মানুষ বলে, নদী মানেই দূষণ।
ভুলের আবডালে ফুলের সুঘ্রাণ আছে—
বিবেক বেঁধে রেখে
ভূলুণ্ঠিত আর কত?
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।