বিষণ্ণ পুষ্প
- রবিউল ইসলাম রাতুল

নিবেদিত বলেই নিবেদন করি-
সহসা হারানো প্রজাপতির তরে,
একাকী ভাবেই বাতাসে দোলে-
অস্তিত্বের পুষ্প গুলো থরে থরে।

আকস্মিক হারানো প্রজাপতিটা-
বেরোয় না কি মধু আহরণে?
পুষ্প একা, কাঁদে দিবা রাত্রে-
রঙিন পাখা ঝাপটানোর স্মরণে।

প্রজাপতিটা কি ভালো আছে?
না হারিয়ে গেছে দূর আকাশে?
পুষ্পের সাথে খেলার সাথীটা-
আর আসবে না কি অবকাশে?

তবে তাই হোক,মূর্ছা যাক পুষ্প-
নিয়ে একরাশ বিষন্নতার আবেশ,
নব পুষ্পের আগমনে হয়তো-
প্রজাপতিটারও হবে পুনঃপ্রবেশ।

অপেক্ষা হোক সব সন্ধানীতে-
ভাগ্যের উপর দিয়ে ছেড়ে,
নব হাওয়ায় খেলবে প্রজাপতিটা-
আবার একই শাখীর পুষ্প ধারে।

তবে শেষ হলেও হবে অবসান-
পুষ্প পাবে হর্ষের সন্ধানী,
প্রজাপতিটা না হয় হলে তুমি-
আর পুষ্প হলাম অধম আমি।


২৭-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026