নিগূঢ় অভিনয়
- ফারহান নূর শান্ত
মধ্যবিত্তিয় বাবাদের হাতে,
বাজারের কোনো তালিকা থাকে না—
থাকে কেবল বেতনের সীমারেখা।
প্রতিটি দোকানের সামনে
পণ্যের নয়,
নিজের সামর্থ্যের মূল্য পড়ে।
বিক্রেতারা দাম হাঁকে,
তাঁরা নীরবে
নিজের ইচ্ছেগুলো কমিয়ে আনে।
বাড়ি ফেরার পথে
থলেটা খুব ভারী হয়না—
তবু কাঁধ যেন ঝুঁকে থাকে।
কারণ,
মানুষের সবচেয়ে ভারী বোঝার নাম,
অভাব নয়—
সন্তানের সামনে স্বাভাবিক থাকার,
নিগূঢ় অভিনয়।
২৭-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।