খোয়াব
- রুবিনা মজুমদার

পৃথিবীর মানচিত্রের প্রাচীর ঘিরে
ছোট্ট একটি দেশ রয়েছে জড়িয়ে ,
আমার জন্মভুমি , মাতৃভূমি
আমার হাজারো স্বপ্ন তুমি ।
আমার সোনার বাংলাদেশ ।
এই বাংলার স্বাধীনতার তরে
ঝরেছে কতো অমূল্য প্রাণ ,
সেই বীর সেনারা স্মৃতিতে আজো অম্লান ।
তাই আজ প্রতিটি ঘরে ঘরে
বিজয়ের মশাল প্র দ্বীপ জ্বলে ।
যারা দূর করেছে বাংলার পরাধীনতা
তারাই এই বাংলার সংগ্রামী জনতা ।
এই বাংলার মাটিতে ঘুমিয়ে আছে অভিরাম
তারাই এই বাংলার বীর সন্তান ।
কতো বেদনার শোক গাঁথা
এই বাংলার স্বাধীনতা ।
অন্যায়ের কাছে কেউ করেনি নত মাথা
তারাই এই বাংলার মুক্কিকামী জনতা ।
আজো স্নিগ্ধ ভোরের আলোতে সূর্য উঠে
পরন্ত বিকেলে প্রকৃতির রহস্য ভাসে ।
পথে – প্রান্তরে উড়ছে বিজয়ের নিশান
অমর সেই বীর শহীদ সেনারা
দেশের তরে যারা দিয়েছিলো প্রাণ ।
তবু স্মৃতির জানালায় নীলাভ মুখ
যেন মেঘের আড়ালে এক টুকরো চাঁদের সুখ ।
তবু দেশের কপাল পুড়ে উঠে ঝড়
অসহায় মানুষের বুকটা কাঁপে থর থর ।
মায়ের বুকের খোঁপায় এখনো বেদনা নীল
খোকা হারানোর বেদনার ভাঁজে
তাইতো মায়ের চোখের মাঝে কান্নার বিল ।
অসহায় মানুষের কলকণ্ঠে ছিঁড়ে বুকের শীরা
নির্বাক দৃষ্টিতে আর্তনাদ করে শহীদ আত্মার পাখীরা ।
কতো গরীব – দুঃখী কৃষাণের হাহাকার
আকাশে -বাতাসে মিলে মিশে হয়ে রয় একাকার ।
আজো পদ্মা – মেঘনার বাঁকে
জন জীবন ছিন্ন – ভিন্ন মৃত্যুর ডাকে ।
আজো হলুদ গাঁদা , কৃষ্ণচূড়া ফুল ফোটে
আজো প্রভাত ফেরীর পানে সবাই ছোটে ।
আজো আকাশের নীলে চাঁদ উঠে
আজো লাল সূর্য উঠে তপ্ত তাপে ।
স্বপ্ন দহন জ্বলে তারার অধরে
ভুমি কম্পের দুলুনি মানব সাগরে ।
চোখের তারায় দুঃখ ভিজে মেঘের আড়ালে
বুকের ভিতর বৃষ্টি ঝরে মৃত্যুর পাহাড়ে ।
শুধু দৃষ্টি ভেজা ক্লান্তির রুমালে
সোনালী বাংলার খোয়াব গুলো হাঁটতে থাকে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026