তোমার স্মৃতি মুছতে গিয়ে
- শেখ মাফিজুল ইসলাম
তোমার স্মৃতি মুছতে গিয়ে কাঁপলো ক্যানো হাত,
চোখের পাতা ভিজলো ক্যানো, কষ্টো অকস্মাৎ;
নীলখামে যে-বন্দী চিঠি ফেলতে গেলাম দূরে,
মনের মধ্যে বিরহ-ব্যথা জাগলো নতুন করে।
দূরের আকাশ আমায় দেখে করলো উপহাস-
‘তোমার চোখে বৃষ্টি ঝরায় সে কী বারোমাস’?।
সাগর বলে- আমার বুকে ঢেউ যে কাঁদে দ্যাখো,
ভালোবেসে তট ছুঁয়ে যায় সে খবর কী রাখো?
স্রোতস্বিনী নদীর ধারায় পাড় যে ভাঙে কতো,
বালির বুকে স্মৃতির মিনার গড়বে মনের মতো!
ক্যানভাসে যে ছবি ছিলো সবই মুছে দিলাম
হারানো দিন, হারানো মন আবার খুঁজে পেলাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।