ফুলের মতো শিশু (বিদ্যাপীঠে খুন হওয়া শিশুদের স্মরণে)
- শেখ মাফিজুল ইসলাম
ফুলের মতো শিশু যারা
চুম্বন ছিলো পাওনা;
স্টেনগানের গুলি ছুঁড়ে
বললো ওদের-‘খাওনা’।
গুলি খেয়ে পড়লো ঢ’লে
বিদ্যাপীঠের বুকে,
রক্তে ভেজা বইয়ের পাতা
কাঁদলো মনের দুঃখে।
নাড়ী ছেঁড়া সোনা-মানিক
চিরনিদ্রায় গ্যালো,
মা-জননী বুক চাপড়ে
শোকে পাথর হোল।
হায়রে ধর্ম, হায়রে দর্শন
উল্লাসে মাতোয়ারা,
কচি-কাঁচার বুকের রক্ত
খেয়েই আত্মহারা!
হে দয়াময়, দয়ার সাগর
কোথায় তুমি আছো,
নাভিশ্বাসের আর্তনাদে
ক্যামন করে বাঁচো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।