অনন্ত চলা
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
দিকে দিকে ছুটছে সারি সারি
মানুষের দল
ছুটে চলে বাজিয়ে মাদল।
অনন্ত এক যাত্রায়
মরীচিকার পিছে ধায়।
অনন্ত কাল ধরে এরা চলছে, চলবে
সূর্যশিখায়।
তারার আলোয়
রূপালী জোছনায়।
ঝড় তুফানে
ক্লান্তিবিহীন রাতে দিনে।
অনন্ত এ চলার শেষ নাই
লক্ষ লক্ষ কোটি কোটি
তারারা হাসে মিটি মিটি।
মানুষের দল এরা
পথের দিশাহারা।
চলার শুরু আদিযুগে
চলছে সবাই হুজুগে।
চলছে, চলবে চলবে
বাঁধার পাহাড় টুটবে।
আলোর ঝর্ণা ঝরবে
দিগন্তে হাসি ফুটবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।