বেদনার ঢেউ
- রুবিনা মজুমদার
দু'চোখ ভরা অশ্রুজল
যখন করে ছলছল ---
পাশে থাকে না তো কেউ
বুকে যখন বহে বেদনার ঢেউ ।
নীল কষ্টের সাথে হয় দেখা
টলমল করে কাঁদে বুকের রেখা ।
ভালবাসার নদীর জল----
যখন শুন্য হয় শেষ ফলাফল ।
তোমার সেই মুখের হাসি
আজ বেদনা জাগায় রাশি রাশি ।
চলেই যদি যাবে তবে কেনো এলে ?
হৃদয়ই জুড়ে দিতে
এক আকাশ নীল যন্ত্রনা ----- ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।