লাবণ্য নদী
- রুবিনা মজুমদার
দিনশেষে চারিদিক যখন আঁধারে ঘিরে
গোধূলি লগ্নে সূর্যটা যখন অস্ত যায় পৃথিবী ছেড়ে ,
সন্ধ্যার পাখিরা ফিরে নীড়ে -
নক্সা কাটা স্বপ্ন জাগরণে ।
একাকী বিনিদ্র রজনীর মরুপ্রান্তে দাঁড়িয়ে
অনন্ত তৃষ্ণা বুকে জড়িয়ে -
চেয়ে থাকি আকাশের তারাদের পানে
পূর্ণ চাঁদের নীল জোছনা ভরা মায়াবী রাতে ।
নীরব রোধনে চোখের কোণে এক বিন্দু জল
যেন নক্ষত্র , ছায়াপথ , আণবিক মেঘেদের কুণ্ডল ,
স্মৃতির ফুল ফোটে , ফেঁপে উঠে মনের পরাগ
নীল পূর্ণিমাতে দেখি হৃদয়ের ক্ষত দাগ ।
সময়ের কাছে পান করি বেদনার নীলিমা হতে নীল
মাস্তুলে উড়ে ফিরে দুঃসাহসী গাঙ্গচিল ,
বেদনা তরঙ্গ নিঃশব্দ নিীলিমার পাশে
কলঙ্ক চিহ্ন ললাটে হিংস্র তরঙ্গ হাসে ।
বৃষ্টির বিলাম মেঘকুঞ্জে নিরবধি
মহামেঘের নীলিমায় লাবণ্যের নদী ,
সময়ের সুর হারিয়ে যায় কার অভিশাপে – ??
ভোরের শিশির হারায় সূর্যের তপ্ত তাপে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।