সময় ঘোড়া
- রুবিনা মজুমদার
সময় ঘোড়া ঘড়ির কাটার সাথে দৌড়ায়
সময়ের চোখ জ্বলে স্বপ্নের ধূসর হাওয়ায় ।
যন্ত্রণার ফিতে জড়িয়ে সময়ের প্রতিটি পাতায়
সূর্যের রক্তিম রঙ্গে সময় স্রোতে
সময়ের সন্ধ্যা নামে ---
সময় তো আর ফিরে না নীড়ে ।
সময়গুলো অন্ধকার খুঁড়ে খুঁড়ে
জীবনের ক্লান্তিতে হারিয়ে যায় বহুদূরে ।
সময়ের গাঙচিল সময়ের সাথে মেলে পাখা
সময়তো কখনো যায় না ধরে রাখা ।
সময়ের প্রদ্বীপ খানি নিভু নিভু জ্বলে
সময় হারিয়ে যায় সুকৌশলে ।
সময়ের পাতা ঝরে যায় সময়ের গতিতে
সুখ - দুঃখ ফুটে থাকে সময়ের তরীতে ।
চন্র - সূর্য বহমান সময়ের ফাঁকে
বিষণ্ণ আকাশ নির্বিকার চেয়েই থাকে
জীবন বড় অসহায় সময়ের পাকে ।
সময় চেতনা সত্যি কারের এক সময় পাখী ।
দোলে সময়লতা নিষ্ঠুর পরাগে মাখামাখি ।
করুণার হাসি হেসে -----
সময় ব্যস্ত সময়ের কাজে
জীবন হতে সময়গুলো ফুরিয়ে যায় খুব সহজেই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।