একটি প্রার্থণা
- শেখ মাফিজুল ইসলাম

হে দয়াময়, নেতার মনে
একটু খানি দুঃখ দাও;
তাদের বলো- কষ্ট দিয়ে
মনে তুমি কী সুখ পাও?

যে শিশুটি বই চিনেছে,
চিনলো সবে পড়ার ঘর;
ভয়ে ভয়ে রাস্তা পেরোয়
কেউ বলে না- ‘হাতটি ধর’।

‘আর যেয়োনা গুলির শব্দ
যন্ত্রদানব অগ্নিময়,
বোম ফাটে যে যত্রতত্র
মনের মধ্যে ঢুকছে ভয়’।

পণ্য বোঝায় গাড়ির বহর
সারি সারি কাঁদছে ওই,
ওদের মনেও ভয় ঢুকেছে
‘হঠাৎ কখন দাহ্য হই’।

রাতের বেলা ঘুম আসে না
আগুন যদি দেয় ঘরে;
বউ-বাচ্চা থাকবে কোথায়
আঘাত লাগে অন্তরে।

হে দয়াময়, হুঁশটি ফেরাও
দেশের প্রতি দরদ হোক;
কষ্ট দেখে ওদের যেনো
কেঁদে ওঠে অন্তর-লোক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026